ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোর সার্কিট হাউস থেকে ভুয়া এক অতিরিক্ত সচিবকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে সার্কিট হাউজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক আব্দুস সালাম যশোরের মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশ গাজীর ছেলে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে প্রতারক সালাম নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা গ্রহণ করতেন। এছাড়াও তিনি নিজেকে রংপুরের ডিসি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।

যশোর সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে তিনি সার্কিট হাউসের মোবাইলে ফোন করে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। একই সঙ্গে তিনি জানান, ঢাকা থেকে যশোরে আসছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ যশোর রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর অনুরোধ করেন। এ অনুযায়ী সার্কিট হাউস কর্তৃপক্ষ গাড়িও পাঠায়। পরে তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউসে। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। তিনি অতিরিক্ত সচিব নন। এরপর তাকে আটকে রাখা হয়।

এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা সেখানে যান। হাজির হন জেলা পরিষদের সিইও এস. এম. শাহীনসহ আরও কয়েকজন কর্মকর্তা। তারাও বিষয়টি যাচাই-বাছাই করেন। শেষ পর্যন্ত তিনি প্রতারক বলে চিহ্নিত হন এবং পরে পুলিশে খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক

আপডেট সময় : ১১:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫