ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় নারী আইনজীবীর অ্যাকাউন্ট হ্যাক, আসামির ৪ দিনের রিমান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ব্ল্যাকমেইলের মামলায় গ্রেপ্তার ইঞ্জিনিয়ার মাসুকুর রহমান ওরফে মিজানুর রহমান প্রকাশ মাহির বিন ফয়সালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ নভেম্বর) চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরকানুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন। গ্রেপ্তার মাসুকুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের ছৈয়দুল হক মাস্টারের ছেলে।

গত ১৫ অক্টোবর ভুক্তভোগী নারী আইনজীবী ‘সাইবার সুরক্ষা ও প্রতারণা’ আইনে চকরিয়া থানায় মামলা (জিআর ৪১১/২৫) করেন। অভিযোগে বলা হয়, আসামি কৌশলে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এআই দিয়ে বিকৃত করে বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে দেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেন।

এসআই আরকানুল জানান, আদালতে আত্মসমর্পণের পর আসামিকে জেলহাজতে পাঠানো হয়। অধিকতর তদন্তের প্রয়োজন হওয়ায় রিমান্ড আবেদন করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি ধর্ষণ মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

চকরিয়ায় নারী আইনজীবীর অ্যাকাউন্ট হ্যাক, আসামির ৪ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৪:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫