মোঃ আমিনুল ইসলাম : আজ বরুড়া কুমিল্লার “ওরাই আপনজন” সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং স্যারের বদলি জনিত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মময় জীবনের দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তিনি অন্যত্র
বদলি হয়ে যাচ্ছেন, আর তাই তাকে সম্মান জানাতে এই আয়োজন হয়ে ওঠে হৃদ্যতা ও কৃতজ্ঞতার এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা , বরুড়া বাজারের ব্যবসায়ী সমাজ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সবাই একত্রিত হয়ে তুলে ধরেন—বরুড়াকে সুন্দর রাখা, সেবা নিশ্চিত করা এবং উন্নয়নের গতিকে বাড়াতে নু এমং মারমা মং এর নিবেদিত পরিশ্রমের কথা।
এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে বরুড়ার বিশিষ্ট অভিভাবক হাজী জুনাব আলী সাহেব, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু , বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি।
সবার বক্তব্য ও শুভকামনায় বারবার উঠে আসে স্যারের মানবিকতা, কর্মনিষ্ঠা ও সততার প্রশংসা।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম এর সঞ্চালনায়,সাংবাদিক ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে ডকটরস কমিউনিটি হসপিটাল—ডাঃ আনিস উল হাসান হল রুমে আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠান ছিল সম্মান, আবেগ ও শ্রদ্ধায় পরিপূর্ণ। একদিকে ছিল বিদায়ের বেদনা, অন্যদিকে নতুন কর্মস্থলে স্যারের সাফল্যের প্রত্যাশা।
বরুড়ার মানুষ আজ আবারো প্রমাণ করল—যারা এলাকার জন্য অক্লান্ত পরিশ্রম করেন, তাদের বিদায় কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং কৃতজ্ঞতার এক উষ্ণ বহিঃপ্রকাশ।
প্রতিনিধির নাম 



















