ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেহলী পারভীনের আগমন সামনে রেখে টেকনাফ হিউম্যান এইড প্রস্তুতি সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেহলী পারভীনের আগমনকে কেন্দ্র করে টেকনাফে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।

বক্তব্য দেন—সহ-সভাপতি হাসিনা মোর্শেদ, মমতাজ শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদস্য রফিকুল আলম, মো. শফিক, জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা।

সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান বলেন, সেহলী পারভীনের আগমনকে ঘিরে সকল কার্যক্রম সুসংগঠিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় টেকনাফ শাখা সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম জানান, মানবাধিকার কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভাপতি নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাতা মহাসচিবের আগমন মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করবে। সফর সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি নুরুল হোসাইন জানান, ডিসেম্বর মাসে সেহলী পারভীনের কক্সবাজার ও টেকনাফ সফরকে কেন্দ্র করে জেলা কার্যালয় উদ্বোধন, কর্মশালা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মানবাধিকারের পক্ষে আরও সোচ্চার হওয়ার আহ্বান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

সেহলী পারভীনের আগমন সামনে রেখে টেকনাফ হিউম্যান এইড প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৬:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫