ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির

যশোরের উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে যশোরের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যশোরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার সকালে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা এখন একটি জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অগ্রাধিকার ভিত্তিতে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

তিনি আরও জানান, যশোরের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে ভৈরব নদ সংস্কার, নওয়াপাড়া বন্দর আধুনিকায়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে যশোরের হারানো অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব পুনরুদ্ধার করা যায়।

জনসভায় তিনি বলেন, যশোরবাসীর ন্যায্য অধিকার আদায়ে কোনো আপস করা হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে যশোরের উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের তালিকায় রাখা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড

যশোরের উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬