ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

ঢাকায় চীনের দূতাবাস মঙ্গলবার তাদের ফেইসবুকে এ তথ্য জানিয়েছে।

অভিনন্দন বার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরোনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান ও আচরণ করেছে, পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা এবং জয়-জয়ের ফলাফল অনুসরণ করেছে।

তি‌নি ব‌লেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারকে মসৃণভাবে শাসনব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সমর্থন করে।

চীনা প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সকল ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করে চীন-বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করে যাতে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা যায়— এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ০৯:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬