ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার (১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, ইরানে যে হামলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি খামেনির আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া এ যুদ্ধে আরো যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

এটিএম আজহারুল বলেন, জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্বশান্তির জন্য। অথচ তারা এখন কয়েকটি দেশের তাঁবেদারি করছে। জাতিসংঘ এভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে জাতিসংঘের প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ওআইসিকেও যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ যুদ্ধে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। সুতরাং জনগণ ও বিশ্বের স্বার্থে দ্রুত এ যুদ্ধ বন্ধ করা উচিত।

প্রধান অতিথি বলেন, এ যুদ্ধ বন্ধ বা হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ডাক দেবে। ইসরায়েলকে বলতে চাই, আপনার কয়েক বছর আগে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন।সে সময় মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবারো আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। তাই আপনারা অবিলম্বে ইরানে যুদ্ধ বন্ধ করুন।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, বিএনপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আগের সরকারের মতো হত্যাকাণ্ডের ঘটানো শুরু করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। তাদের বলতে চাই, জামায়াত কাউকে ভয় পায় না। তারা সাহসের সঙ্গে ভয় মোকাবিলা করতে পারে।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার

আপডেট সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬