ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত হলেন ইসমাইল জবিউল্লাহ শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব, অভিযোগ নুরুল ইসলাম সাদ্দামের অন্ডকোষে ব্যথার কারণ ও চিকিৎসা পদ্ধতি সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে: মীর হেলাল উদ্দিন পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে পাওয়া গেল ধারালো ব্লেড পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু নীলফামারীতে স্ত্রীর প্রেমিক সন্দেহে শ্রমিকদল নেতাকে পুলিশে দিলেন স্বামী এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ

পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে: মীর হেলাল উদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার পেছনে পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাহাম্মদ আবদুল বাছির।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে পলাতক অপশক্তিকে চিহ্নিত করেছে। তবে কিছু গণমাধ্যম শ্রমিক আন্দোলনকে অস্থিতিশীলতার কারণ হিসেবে প্রচার করে পরিস্থিতি আরও জটিল করছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

মীর হেলাল আরও বলেন, সংবাদ মাধ্যমের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি হলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে।

সভায় কাদের গনি চৌধুরী বলেন, দাসত্ব সাংবাদিকতা সমাজে ঘৃণার পাত্র। তিনি সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানান। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল জানান, বর্তমান সরকার অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ রয়েছে।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। পরে ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মাঝে সহযোগিতার চেক বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত হলেন ইসমাইল জবিউল্লাহ

পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে: মীর হেলাল উদ্দিন

আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬