ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত হলেন ইসমাইল জবিউল্লাহ

মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আওয়ামী লীগের সাবেক এক নেতার অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি এস এম মান্নানের (কচি) মদদে তাঁর আস্থাভাজনরা এ হামলায় অংশ নেন। এ ঘটনায় শিহা গার্মেন্টসের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির একটি সূত্র জানায়, এস এম মান্নান (কচি) শিহা গার্মেন্টসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্টের পর তাঁর আস্থাভাজন ব্যক্তিরা কারখানাটি পরিচালনা করছেন। প্রাথমিক তদন্তে ওই কারখানার আট কর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

সূত্রটি আরও জানায়, এস এম মান্নানের ইন্ধনে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করা হয়েছে এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার আটজনের মধ্যে কয়েকজন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। হামলায় আরও কয়েকজন অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিবি জানিয়েছে, পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

আপডেট সময় : ০৯:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬