ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্ডকোষে ব্যথার কারণ ও চিকিৎসা পদ্ধতি সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে: মীর হেলাল উদ্দিন পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে পাওয়া গেল ধারালো ব্লেড পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু নীলফামারীতে স্ত্রীর প্রেমিক সন্দেহে শ্রমিকদল নেতাকে পুলিশে দিলেন স্বামী এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইসরাত জাহান যুথি সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, যুথি মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্কুলের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরীক্ষা শেষে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িতে তাকে খুঁজে পায়নি।

মেয়েটির বাবা জামাল হাওলাদার সকালে বাড়ি থেকে বের হলে বাড়ির প্রায় দুইশ গজ দূরে একটি বাগানের পাশে যুথির জুতা দেখতে পান। জুতার সূত্র ধরে খোঁজ করতে গিয়ে বাগানের ভিতরে ডোবায় মেয়ের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দেন। এ সময় স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানা পুলিশে খবর দেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘ইসরাত জাহান যুথি নামে দশম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মির্জাগঞ্জ থানা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে উপস্থিত থেকে সমন্বিতভাবে কাজ করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালীর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্ডকোষে ব্যথার কারণ ও চিকিৎসা পদ্ধতি

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬