ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে: মীর হেলাল উদ্দিন পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে পাওয়া গেল ধারালো ব্লেড পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু নীলফামারীতে স্ত্রীর প্রেমিক সন্দেহে শ্রমিকদল নেতাকে পুলিশে দিলেন স্বামী এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের ধামরাইয়ে তিন বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে

নীলফামারীতে স্ত্রীর প্রেমিক সন্দেহে শ্রমিকদল নেতাকে পুলিশে দিলেন স্বামী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে স্ত্রীর পরকীয়া সম্পর্কের সন্দেহে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে এক যুবককে ডেকে এনে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্বামী। বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. মাসুদ রানা (২৮)। তিনি ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং পেশায় ট্রাক্টরচালক। মাসুদ উপজেলার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার মো. খোকার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সাথে মাসুদের প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল। স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোন নিয়ে স্বামী মাসুদকে মেসেজে দেখা করতে বলেন। মাসুদ বাজার থেকে সন্দেশ কিনে নির্ধারিত স্থানে হাজির হন।

সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা গৃহবধূর স্বামী ও স্থানীয় লোকজন তাকে আটক করেন এবং পরে পুলিশে খবর দেন। তবে গৃহবধূ পরকীয়া সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মাসুদের সাথে যোগাযোগ থাকলেও তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না।

স্থানীয় বাসিন্দারা জানান, মাসুদ প্রায়ই ওই এলাকায় যাতায়াত করতেন। বুধবার রাতে আটকের ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। ডোমার থানার উপপরিদর্শক (এসআই) গোপাল জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি এবং মাসুদ পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি

নীলফামারীতে স্ত্রীর প্রেমিক সন্দেহে শ্রমিকদল নেতাকে পুলিশে দিলেন স্বামী

আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬