ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

উখিয়ায় বিজিবির তিন অভিযানে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গত ৬ এপ্রিল পরিচালিত তিনটি পৃথক অভিযানে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, জীম্বংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) জব্দ করা হয়। একইদিনে হোয়াইক্যং বিওপি’র টহল দল বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস এবং হ্নীলা বিওপি’র আরেকটি টহল দল পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

এছাড়া, গত এক মাসে হোয়াইক্যং ও পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ এবং ৬ জন আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

উখিয়ায় বিজিবির তিন অভিযানে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬