ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খালে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের।নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামান নূর কে অবৈধ দখলদারত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে আজ বুধবার ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর অভিযান পরিচালনা করেন।অভিকাযান পরিচালনাকালে পরিলক্ষিত হয়, সরকারি প্রায় ২.৫ শতাংশ জায়গা যা নলখালী খালের অভ্যন্তরে, দখল করে এক ব্যক্তি দেয়াল নির্মাণ করেছেন। সরকারি সার্ভেয়ার এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে খালের সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হয় এবং সরকারি খালে নির্মিত দেয়ালটি অপসারণ করা হয়।খাল উদ্ধার অভিযানে ফতুল্লা থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযান পরিচালনাকালে প্রায় ২.৫ শতাংশ খালের জায়গা উদ্ধার করা হয়েছে।ভবিষ্যতেও এই ধরনের অবৈধ খালের জায়গা দখলদারদের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালনা করা হবে বলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এর কাছ থেকে থেকে জানা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

আপডেট সময় : ০৪:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬