ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। তাই যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাসিক ভবনে নগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘোষণা দেন। তিনি বলেন, শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চালানো হবে। চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে অভিযান ধারাবাহিকভাবে চলবে।

নাসিক প্রশাসক জানান, অতীতে সমন্বয়ের অভাবে সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়নি। এবার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

হকারদের বিষয়ে তিনি বলেন, প্রকৃত হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বিবি রোড হকারমুক্ত রাখা হবে।

শহরের যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণেও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। শহরের ভিতরে চলাচলকারী অটোরিকশার জন্য ভিন্ন রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে এবং শহরে অটো বা সিএনজি প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, বিকেএমইএ-র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহিন, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৪:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬