ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় কেন্দ্রসচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ভেন্যু নির্ধারণ, আসন বিন্যাস, পরিদর্শক নিয়োগ এবং বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পরীক্ষা যেন স্বচ্ছ, নিরপেক্ষ,শান্তিপূর্ণ পরিবেশে ও মেধাভিত্তিক হয় এবং কোনোভাবেই নকলের সুযোগ না থাকে—সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলীনুর খান। এ সময় কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা পরীক্ষার সার্বিক প্রস্তুতিমূলক মতামত তুলে ধরেন এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬