ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

সোনারগাঁওয়ে নয়ন মিয়া হত্যার চার বছর পর মূল আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংঘটিত নয়ন মিয়া (৩০) হত্যাকাণ্ডের চার বছর পর অবশেষে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামি মো. কামাল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফতুল্লা থানার ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

‎পিবিআই সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাতে সোনারগাঁওয়ের মারুবদী এলাকা থেকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নয়ন মিয়া। পরদিন সকালে সাজালের কান্দি এলাকায় সোবহানের জমির পাশের রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আলম বেপারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎তদন্তে উঠে আসে, ২০২১ সালের সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকদের সঙ্গে নয়ন মিয়ার বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

‎পিবিআই আরও জানায়, ঘটনার রাতে কান্দাপাড়া-মারুবদী সড়কে নয়নের ওপর অতর্কিত হামলা চালায় ১৪-১৫ জনের একটি দল। তারা তাকে মারধর করে এবং একপর্যায়ে হাত-পা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়।
‎গ্রেপ্তারকৃত কামাল হোসেন জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

‎পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন,এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান আছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নয়ন মিয়া হত্যার চার বছর পর মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬