ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন হোছনী খালের একটি কালভার্টের নিচে খণ্ডিত মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, দুপুর ১টার দিকে ওই কালভার্টের নিচে সন্দেহজনক কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো খুলে দেখতে পায়, সেগুলোর ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির শরীরের খণ্ডিত অংশ রাখা হয়েছে। মোট ছয়টি বস্তায় বিভিন্ন স্থানে এসব দেহাংশ পাওয়া যায়।

এদিকে, এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়ে। একইসাথে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুর্জয় বিশ্বাস নিশ্চিত করেছেন, ‘এটি একজন পুরুষের মরদেহ। খণ্ডিত অংশ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি।’

এ পুলিশ কর্মকর্তা দাবি করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখে যায়। যাতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

টেকনাফ মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, “খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬