ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

২ ঘণ্টার মধ্যে হত্যার মূল আসামি গ্রেফতার আলামত উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই নুর মোহাম্মদ, এসআই সাগর দে, এসআই অজিত কুমার দাশ এবং কনস্টেবল মেহেদী হাসান অংশ নেন।

পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভিকটিম আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হত্যার বিষয়টি থানায় অবহিত করেন। খবর পাওয়ার পর দুপুর আনুমানিক ১টার দিকে ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবি (২৬)-কে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে ভিকটিম আজিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামি কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

পরিবার বিষয়টি নিশ্চিত হয়ে শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

২ ঘণ্টার মধ্যে হত্যার মূল আসামি গ্রেফতার আলামত উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬