ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি সেন্টমার্টিন পৃথক অভিযানে গাঁজা, বিদেশি মদ জব্দ; আটক ১ লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর নির্বাচিত ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাসেল মির্জার প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে হৃদরোগে এএসআই আলমগীরের মৃত্যু, শোকের ছায়া কক্সবাজারে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‎শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ‎তিনি বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘টেলিগ্রাম বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে তথ্য ম্যানিপুলেট করা হচ্ছে। কিন্তু মূলধারার গণমাধ্যমের দায়িত্ব হলো কোনো সংবাদ দেওয়ার আগে তা প্রোপারলি ভেরিফাই করা।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, গতকাল একটি টেলিভিশন চ্যানেল সত্যতা যাচাই না করেই একটি প্রতিবেদন প্রচার করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ‘ইনস্যান্ট কফি’র সাথে তুলনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সেখানে যাচাই ছাড়াই দ্রুত মন্তব্য ও প্রচারণা চালানো হয়, যা শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’

শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে ড. এহছানুল হক মিলন বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমি বারবার বলছি যে, গুজবে কান দেবেন না। আমাদের সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ যাবত পরীক্ষার সার্বিক পরিস্থিতিতে আমরা, অভিভাবক ও পরীক্ষার্থীরা সন্তুষ্ট।’

এহছানুল হক মিলন বলেন, আমাদের কারণে যেন কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে মিডিয়ার (গণমাধ্যমের) ভাই-বোনদের সজাগ থাকতে হবে।

প্রশ্ন ফাঁসের গুজবের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনায় সরকার বিব্রত হয়।

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষামন্ত্রী জানান, সেশন জট নিরসনে সরকার ডিসেম্বর মাসকে ‘পরীক্ষার মাস’ হিসেবে নির্দিষ্ট করতে চায়।

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো ডিসেম্বর মাসের মধ্যেই সব পরীক্ষা শেষ করা, যাতে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা যায়। এনসিটিবিকে সেভাবেই কারিকুলাম ও সিলেবাস সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা

ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬