ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জুন বিসিবি নির্বাচন এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে আনন্দ ভ্রমন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত য়শোরে প্রথম ধাপে ফ্যামেলি কার্ডের টাকা পেলেন ২০৪২ উপকারভোগী পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটসহ সব ক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। শনিবার, ১৭ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।সভায় সিভিল সার্জন ডা. আ ফ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, অনলাইন ভূমি সেবা ব্যবস্থা নিয়ে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোরবানির হাটে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পশু পরিবহন আটকে রাখা বা চাঁদাবাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে কোনো খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করা যাবে না এবং এর জন্য সর্বক্ষণ মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য পরিবহন ভাড়া বৃদ্ধি রোধে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে। কোরবানির পশুর চামড়ার বাজার মনিটরিং করা হবে, চামড়া সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। তিনি আরো বলেন, “সরকারি সব দপ্তরকে জেলার সকল ক্ষেত্রে উন্নয়নে সমন্বিতভাবে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। ঈদের সময় জনভোগান্তি কমাতে প্রশাসন মাঠে থাকবে। কোনো অনিয়ম দেখা দিলে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ জুন বিসিবি নির্বাচন

উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬