ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জুন বিসিবি নির্বাচন এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে আনন্দ ভ্রমন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত য়শোরে প্রথম ধাপে ফ্যামেলি কার্ডের টাকা পেলেন ২০৪২ উপকারভোগী পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক:-সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে, কোনো প্রকার সাইনবোর্ড ছাড়াই দীর্ঘদিন ধরে ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মৌচাক ব্যাংক কলোনির রিপন নামের এক স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বিষয়ে রিপনের কাছ থেকে জানতে চাইলে সাংবাদিক সোহেল গাজী কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পরে তিনি থানায় গিয়ে একটি অভিযোগ করেন। তবে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে থানা পুলিশ কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, অভিযুক্ত ব্যবসায়ী রিপন, সরকারের চোখ ফাঁকি দিয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র এবং সাইনবোর্ড ছাড়াই ব্যবসা চালিয়ে আসছেন। এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি এই অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান এবং অভিযুক্ত রিপনের কাছে নিয়মনীতি লঙ্ঘনের কারণ জানতে চান সাংবাদিক সোহেল গাজী। এতে ক্ষিপ্ত হয়ে রিপন সাংবাদিক সোহেল গাজীকে উদ্দেশ্য করে অকথ্য ও কুৎসিত ভাষায় গালিগালাজ করেন এবং তাকে দেখে নেওয়ার আক্রোশ প্রকাশ করে হুমকি প্রদান করেন। সাংবাদিককে হুমকি ও হেনস্তার এই ঘটনায় তীব্র নিরাপত্তা হীনতায় ভুগে ভুক্তভোগী সাংবাদিক সোহেল গাজী স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় থানার (এসআই) আতাউরের ওপর। তবে অভিযোগ দায়েরের ৪ দিন পর অতিবাহিত হলেও এসআই আতাউর অভিযুক্ত রিপনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ বা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেননি। পুলিশের এমন নিষ্ক্রিয়তায় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক সোহেল গাজী বলেন,”পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে হুমকি ও গালিগালাজের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৪ দিন পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা এসআই আতাউরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান, তবে ৪ দিনেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি।স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে অভিযুক্ত ব্যবসায়ী রিপনকে আইনের আওতায় আনার পাশাপাশি দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ জুন বিসিবি নির্বাচন

ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬