ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর জেলার পশুহাটে ৩১টি সিসি ক্যামেরা বাধ্যতামূলক উখিয়ায় বিজিবির জালে ইয়াবা-পিস্তলসহ আটক ১ পটিয়াবাসী’কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী গাজী আমির হোসেন কক্সবাজারে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম

কক্সবাজারে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সুন্দর ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। আগামী ২১ মে পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

ভূমিসেবা মেলা উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসকের উপস্থিতিতে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সম্মানিত নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুতফর রহমান কাজল। এসময় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ উপস্থিত অতিথিরা ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং জনগণের ভোগান্তি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বক্তব্য দেন।

সভা শেষে আমন্ত্রিত অতিথিরা পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ভূমিমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেখানে সেবাপ্রার্থীদের আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিনদিনব্যাপী এ মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি অনেকাংশে কমে আসবে। দ্রুত, সহজ ও ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর জেলার পশুহাটে ৩১টি সিসি ক্যামেরা বাধ্যতামূলক

কক্সবাজারে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

আপডেট সময় : ১১:৩০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬