ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া আওয়ামী দোসর কাজী আব্দুস সাত্তার জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত   পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে -ক্রীড়া প্রতিমন্ত্রী বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের জঙ্গলখাইনে ব্যাবসায়ীকে হয়রানি চেষ্টার অভিযোগ ! দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে উখিয়া-টেকনাফে ৫ লাখ ৮৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ: খাল খনন ও সিটি করপোরেশনের সাথে চুক্তির প্রস্তাব

উখিয়া-টেকনাফে ৫ লাখ ৮৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,  স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে মোট ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ৮০ লাখ ৩ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ৪ জুন সন্ধ্যায় উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. আমিন (২০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তিনি উখিয়ার দামনকালী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

একই রাতে উখিয়ার গুইজারখাল এলাকায় বিজিবির আরেকটি বিশেষ অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।

এর কিছুক্ষণ পর উনচিপ্রাং সীমান্তের ইছাকের ঘের এলাকায় পরিচালিত আরেক অভিযানে আরও ২ লাখ ১২ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ চালানের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অন্যদিকে টেকনাফে পৃথক অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া আওয়ামী দোসর কাজী আব্দুস সাত্তার

উখিয়া-টেকনাফে ৫ লাখ ৮৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬