ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা যশোর শেখহাটির নববধূ সাম্মির ঘাতক স্বামীকে ডিম নিক্ষেপ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, শেখ তুহিনের গ্রেফতার দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার , গোপালগঞ্জ : গোপালগঞ্জে কর্মরত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী শেখ তুহিনের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শেখ তুহিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতিহিংসাবশত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা এ মামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি এবং সত্য উদঘাটনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা শেখ তুহিনের সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে সঞ্চালনা করেন সাংবাদিক আরমান খান জয়।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান এবং বিশ্বজিৎ চন্দ্র সরকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, শেখ তুহিনের গ্রেফতার দাবি

আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬