ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা যশোর শেখহাটির নববধূ সাম্মির ঘাতক স্বামীকে ডিম নিক্ষেপ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

চকরিয়ায় ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ ডাকাত গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলনীঘোনা এলাকার একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এ সময় ডাকাতরা পরিবারের এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরপরই কক্সবাজার জেলা পুলিশের তৎপরতায় ব্যাপক অভিযান শুরু হয়। পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সমন্বয়ে গঠিত বিশেষ অভিযানে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তারেক (২৫), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), মেহেদী (২৪), তানজীদ (২৫) এবং কেফায়েত হোসেন (২৫)। তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় চকরিয়া থানায় এফআইআর নং-২০, তারিখ ১০ জুন ২০২৬ এবং জি.আর. নং-২৪৭/২০২৬ মূলে পেনাল

কোডের ৩৯৫/৩৯৭ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(৩)/৩০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

চকরিয়ায় ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১০:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬