ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা যশোর শেখহাটির নববধূ সাম্মির ঘাতক স্বামীকে ডিম নিক্ষেপ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

বরুড়ায় ২৬০০ কৃষক পাবে বিনামূল্যে রোপা আমন সার-বীজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া উপজেলায় খরিফ-২ মৌসুমে রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২,৬০০ জন প্রান্তিক কৃষক সম্পূর্ণ বিনামূল্যে এই সরকারি সহায়তা পাবেন।
সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি’র এক সভায় উপজেলার জন্য এই বরাদ্দ ও অর্থ বিভাজন চূড়ান্ত করা হয়। এতে বরুড়া উপজেলার জন্য সর্বমোট ১৫ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ৪ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভায় এই বিশেষ বরাদ্দ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মু. রেজা হাসান।

প্রণোদনা কর্মসূচির আওতায় বরুড়া উপজেলার একজন কৃষক প্রতি বিঘা জমির আবাদের জন্য মোট ৬০২.৫০ টাকার উপকরণ ও লজিস্টিক সহায়তা পাবেন। উফশী আমন বীজ ৫ কেজি (যার বাজারমূল্য ৩৫০ টাকা), ডিএপি সার ১০ কেজি (যার বাজারমূল্য ১৯০ টাকা), এমওপি সার ১০ কেজি, পরিবহন ব্যয় ৩৭.৫০ টাকা, আনুষঙ্গিক ও অন্যান্য ব্যয় ২৫.০০ টাকা।

উপজেলার ২,৬০০ জন কৃষকের জন্য সরকারি তহবিল থেকে মোট খরচ বীজ ও চারা খাত ৯,১০,০০০ টাকা (১৩,০০০ কেজি বীজ), সার খাত (ডিএপি) ৪,৯৪,০০০ টাকা (২৬,০০০ কেজি ডিএপি ও ২৬,০০০ কেজি এমওপি সার), পরিবহন ব্যয় ৯৭,৫০০ টাকা, আনুষঙ্গিক ও অপ্রত্যাশিত ব্যয় ৬৫,০০০ টাকা। সর্বমোট বরাদ্দ ১৫,৬৬,৫০০ টাকা।

জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপপরিচালক মোঃ মিজানুর রহমান এবং সভাপতি ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসান প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই প্রণোদনার সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর কে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

বরুড়ায় ২৬০০ কৃষক পাবে বিনামূল্যে রোপা আমন সার-বীজ

আপডেট সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬