ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা যশোর শেখহাটির নববধূ সাম্মির ঘাতক স্বামীকে ডিম নিক্ষেপ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া মাগুরপট্টিতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রকির বিরুদ্ধে এরআগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলার সাজাও খেটেছেন।

আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে।

পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১১ জুন,) রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়।

পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি থানায় যান। বিষয়টি পুলিশকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে রকিকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “ভিকটিম দুজনকে মেডিকেল করানো হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। দুপুরে মামলার পর আসামি ও ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

আপডেট সময় : ০৪:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬