ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। বিশ্বকাপে যশোরে জমজমাট জার্সির বাজার, বিকোচ্ছে লুঙ্গি-ক্যাপও পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন দিগন্ত সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত বরুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠিত যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

​মনির হোসেন, যশোর প্রতিনিধি:-যশোর শিশু হাসপাতালে শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার২৮জুন সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এবার ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনকালে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও সংশ্লিষ্ট কর্মীদের এই মহতী উদ্যোগ সফল করার আহ্বান জানান। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎসুক অভিভাবকেরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট বয়সের সকল শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬