ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজারের বেশি পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চুর সিএনজি সহ আটক সীমান্ত পেরিয়ে ইয়াবা, উখিয়ায় ৬০ হাজার পিসসহ আটক ১ যশোরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শহরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বেনাপোলে হেরোইনের মামলায় জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠন কর্তৃক ফলের উৎসব ও হুইল চেয়ার বিতরণ

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল সরকার (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালক ফয়জুল্লাহ (২৮) গুরুতর আহত হন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নির্মল সরকার সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ফরিদপুর গ্রামের ভজন সরকারের ছেলে।

আহত ফয়জুল্লাহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি মাগুরা সদর থানার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে নিপ্পন সরকার জানান, সকাল ১০টার দিকে তার বাবা নির্মল সরকার রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাবা ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১ টার দিকে বাবা মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় নির্মল সরকারের অবস্থা আশঙ্কাজনক ছিলো। মাথায় প্রচন্ড আঘাত লাগার তার মৃত্যু হতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬