ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী উখিয়ায় পাহাড়ধসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে কক্সবাজার পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু উখিয়ায় বিজিবির অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের বিজিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : মো: সিদ্দিকুর রহমান উজ্জ্বল

ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : মো: সিদ্দিকুর রহমান উজ্জ্বল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:ফতুল্লা ইউনিয়নের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধান, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজকে নৈতিকতায় উদ্বুদ্ধ করাই তার মূল লক্ষ্য। এ লক্ষ্য নিয়েই আগামী ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা তাতিদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল। সম্প্রতি তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফতুল্লার ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা ও কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।ফতুল্লার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে উজ্জ্বল বলেন, “দীর্ঘদিনের জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ফতুল্লাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার থাকবে জলাবদ্ধতা দূরীকরণ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন। ইতোমধ্যেই এ বিষয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, আপনারা তা দেখেছেন এবং জেনেছেন।”তিনি আরও বলেন, “পরিকল্পিত সড়ক,ফুটপাত, স্ট্রিটলাইট এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ফতুল্লাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন অঞ্চলে পরিণত করতে চাই। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”শিক্ষাব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। ফতুল্লার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা এবং ডিজিটাল শিক্ষার প্রসারে কাজ করব।”তরুণ প্রজন্ম প্রসঙ্গে উজ্জ্বল বলেন, “তরুণদের সুশিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের বেকারত্ব ঘোচাতে এবং দেশ গঠনে সম্পৃক্ত করতে চাই।”ফতুল্লাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “এককভাবে কারো পক্ষে উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”এলাকার মুরব্বিদের পরামর্শকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমি সবসময় এলাকার গণ্যমান্য মুরব্বিদের সাথে আলাপ-আলোচনা করে এবং তাদেরকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনাই আমার পথচলার অনুপ্রেরণা।”সাক্ষাৎকারের শেষে মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, “জনগণের সেবক হয়ে কাজ করাই আমার রাজনীতির মূলমন্ত্র। ফতুল্লাবাসী আমাকে সুযোগ দিলে আমি ইনশাআল্লাহ একটি দুর্নীতিমুক্ত,কিশোর গ্যাংমূক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, উন্নত ও মানবিক ফতুল্লা উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী

ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : মো: সিদ্দিকুর রহমান উজ্জ্বল

আপডেট সময় : ০৮:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬