মোঃ আমিনুল ইসলামঃকুমিল্লার বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুলাই বুধবার বিকাল ৩টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহ সভাপতি সৈয়দ আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সৌদি আরব শাখার সভাপতি গাজী মোস্তফা কামাল, সিঙ্গাপুর শাখার সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া, সৌদি আরব শাখার সদস্য জিয়া উদ্দিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক সহ অন্যান্যর উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন কর্মসূচি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামূল হক। এদিন শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০০ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















