ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী উখিয়ায় পাহাড়ধসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে কক্সবাজার পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু উখিয়ায় বিজিবির অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের বিজিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : মো: সিদ্দিকুর রহমান উজ্জ্বল

উখিয়ায় পাহাড়ধসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে কক্সবাজার পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-টানা কয়েক দিনের অতি ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় সৃষ্ট ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। গত ৬, ৭ ও ৮ জুলাই টানা অতি ভারী বর্ষণের ফলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু বসতঘর মাটিচাপা পড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রাণহানির ঘটনাও ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়।পরিদর্শনকালে পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উদ্ধার কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার নির্দেশনা দেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পুলিশ সুপার বলেন, দুর্ঘটনাকবলিত এলাকায় মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যাতে কোনো ধরনের চুরি, লুটপাট, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য উখিয়া থানা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার তৎপরতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেন। দুর্ঘটনাকবলিত এলাকার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং উদ্ধারকর্মীদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী

উখিয়ায় পাহাড়ধসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে কক্সবাজার পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান

আপডেট সময় : ০৩:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬