ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী উখিয়ায় পাহাড়ধসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে কক্সবাজার পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু উখিয়ায় বিজিবির অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের বিজিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : মো: সিদ্দিকুর রহমান উজ্জ্বল

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:- কক্সবাজারের আলোচিত মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৮ জুলাই) রাতে ফেনী জেলার মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী (৩৫) নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭ ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি রবিউল হাসান ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সেখানে বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলীর মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কক্সবাজার থেকে পালিয়ে ফেনীতে আত্মগোপন করেছিলেন বলেও জানান। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬