ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী উখিয়ায় পাহাড়ধসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে কক্সবাজার পুলিশ সুপার এ. এন. সাজেদুর রহমান কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু উখিয়ায় বিজিবির অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের বিজিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : মো: সিদ্দিকুর রহমান উজ্জ্বল

উখিয়ায় বিজিবির অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও একটি ইজিবাইক জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পালংখালী বাজার থেকে আনজুমানপাড়াগামী একটি ইজিবাইককে থামানোর সংকেত দিলে চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ইজিবাইক থেকে পাঁচ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয় এবং চোরাচালানে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। একই দিন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারের উপস্থিতিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল গয়ালমারা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা মালিকবিহীন ১৭ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। অভিযানের সময় চোরাকারবারিদের ধরতে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া মোট ২২ বস্তা ইউরিয়া সার, একটি ইজিবাইক এবং পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উখিয়া-টেকনাফ সীমান্তে সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী

উখিয়ায় বিজিবির অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ

আপডেট সময় : ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬