ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়নে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে দ্রুত ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদ এপিবিএনের নেতৃত্বে টেকনাফে যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাতসহ ১৮ জন আইনের আওতায় আগুনে পুড়ে যাওয়া কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পুনর্নির্মাণ সম্পন্ন, ফিরছে শিক্ষা কার্যক্রমে প্রাণ আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ইয়াবা, চালক আটক

ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর ও সিটি কর্পোরেশন প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালির কর্মসূচির আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

জেলা প্রশাসকের কার্যালয়, নেজারত শাখা থেকে ২৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ের সকল সরকারি দপ্তর, প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ভবনের ছাদ, ড্রেন, বাগান, জলাধার, অব্যবহৃত স্থান এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচি হলো ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০ টায় পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিন্ন ব্যানার, টি-শার্ট ও টুপি পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে।এরপর সকাল ১০.৩০ মিনিটে জেলার সকল সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয়ের ছাদ, আঙিনা ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হবে ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানকে নির্ধারিত তারিখ ও সময়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে

ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০৩:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬