ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল বেনাপোলের হেরোইনের মামলায়  মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন

টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি নৌকা ও ইয়াবার চালান ফেলে সাঁতরে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নাজিরপাড়া বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তসংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে বিএসপি পোস্টসংলগ্ন নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

বেলা ১১টার দিকে বিজিবির আভিযানিক দল সেখানে কৌশলগত অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। প্রায় ২০ মিনিট পর মিয়ানমার থেকে একটি হস্তচালিত কাঠের নৌকায় করে এক ব্যক্তিকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পাশের একটি খালে লাফিয়ে পড়েন। তার শরীরে বিশেষ কৌশলে মোড়ানো ইয়াবার প্যাকেট পানিতে পড়ে যায়। পরে তিনি সাঁতরে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যান।

বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে এলাকা ঘেরাও করে তল্লাশি চালান। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। নাফ নদী ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক পাচারকারীদের তৎপরতা প্রতিহত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে টেকনাফ ব্যাটালিয়নের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা ইয়াবা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী

আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬