ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে নুরুল আলম বেনাপোলে ভারতের  ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি টেকনাফ সাবরাংয়ে আইনশৃঙ্খলা ও জনসম্পৃক্ততা নিয়ে মতবিনিময় যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তি আটক বরুড়া থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী  সাংবাদিক সম্মাননা স্মারক  পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে — মতলব উত্তর ওসি কামরুল হাসান

চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও আদেশ অমান্যের অভিযোগে নবী হোসেন (৩৬) নামে এক রোহিঙ্গাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ক্যাম্প-২১-এর সিআইসি।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের বি/৩ ব্লকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আটক নবী হোসেনের এফসিএন নম্বর ৮০২৩৭৭। তিনি বশির আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তার অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২১ সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

সিআইসি মো. রনি আলম নুর (সিনিয়র সহকারী সচিব) দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় আদেশ অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

সাজা প্রদানের পর নবী হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬