লাইফ সাপোর্টে আব্দুল হান্নান গাজী; বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের নবুরকান্দি গ্রামের কৃতি সন্তান আব্দুল হান্নান গাজী হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার মিরপুরের আজমল হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল হান্নান গাজী। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঢাকার মিরপুরের আজমল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিচ্ছেন।
এদিকে বাবার গুরুতর অসুস্থতার খবরে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর প্রবাসী ছেলে ও যুবদল নেতা আইয়ুব আলী গাজী। বাবার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
আইয়ুব আলী গাজী বলেন, “আমার বাবা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা পরিবারের সবাই খুবই উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন আমার বাবাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণাঙ্গ রোগমুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলের কাছে আমার বাবার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি।”
আব্দুল হান্নান গাজীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে মহান আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি দান করেন—আমিন।
প্রতিনিধির নাম 























