ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি ” ছন্দে ছন্দে জীবন গড়ার বার্তা “মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র বর্ণাঢ্য মোড়ক উন্মোচন যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: মেধা, সততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, বৃহৎ জনকল্যাণ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নবাগত জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

যোগদানের পর থেকেই তিনি সকল প্রকার অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অব্যাহত সফল অভিযান চালিয়ে যাচ্ছেন। তার কঠোর, আপোষহীন ও কৌশলী নেতৃত্বের ফলে জেলার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্র নড়েচড়ে বসেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতায় অনেক পেশাদার অপরাধী নারায়ণগঞ্জ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।

জনবান্ধব পুলিশিং, বিট পুলিশিং জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদস্যুদের বিরুদ্ধে তার চলমান অভিযানে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষ এখন অনেক বেশি নিরাপদ বোধ করছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি বৃহৎ শিল্পাঞ্চল। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই জেলা। এখানে কোনো প্রকার অপরাধীর ঠাঁই হবে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। নারায়ণগঞ্জবাসীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসাবে উপহার দিতে আমরা পেশাদারিত্ব ও মানবিকতার সাথে কাজ করে যাচ্ছি।

তার এই বলিষ্ঠ নেতৃত্ব, সৎ সাহস ও মানবিক পুলিশিংয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আজ জেলার সর্বমহলে প্রশংসিত এবং জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তার এই কর্মপন্থা এখন জাতীয় পর্যায়েও আলোচিত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান

আপডেট সময় : ০৩:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬