ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি ” ছন্দে ছন্দে জীবন গড়ার বার্তা “মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র বর্ণাঢ্য মোড়ক উন্মোচন যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আবদুর রশিদ (২৪) নামে ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) শালবাগান ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান এলাকার এ/৪ ব্লকের কাঁচাবাজারে তাঁর নিজের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের রাতের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। গ্রেপ্তার আবদুর রশিদ ওই ক্যাম্পের এ/৪ ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রফিক।

এপিবিএন সূত্রে জানা গেছে, আবদুর রশিদ টেকনাফ মডেল থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ২০২১ সালের ৩০ আগস্ট টেকনাফ মডেল থানায় দায়ের করা ১২৬ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটির জিআর নম্বর ৭৪৮/২১ (টি)।

গ্রেপ্তারের পর তাঁকে শালবাগান এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মর্তুজার নেতৃত্বাধীন মোবাইল টিমের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬