ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার, ২৮ কিশোরকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বরুড়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২৮ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সিআর মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বরুড়া উপজেলার কলাখাল এলাকার নাসির আহম্মেদের ছেলে মহিন উদ্দীন (৩৪) এবং দিঘলগাঁও এলাকার মোবারক হোসেনের ছেলে ইউনুস (৩৭)।

পুলিশ জানায়, মহিন উদ্দীন ১ বছর ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। অপরদিকে ইউনুস ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার, ২৮ কিশোরকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর

আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬