ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের চাকমারকুল ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুজন হলো-চাকমারকুল ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা জমির হোসেন (১৫) এবং চট্টগ্রামের চাঁদগাও এলাকার মরিয়ম (১৪)। এ দুজনই ওইদিন সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে।

২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্প সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কেরানতলী রাস্তার মাথায় অপরিচিত এক কিশোর-কিশোরীর ঘোরাফেরার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে এপিবিএনের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

পরে প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। জমির হোসেন ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা। অন্যদিকে মরিয়ম চট্টগ্রামের চাঁদগাও থানার ৪ নম্বর ওয়ার্ডের বদ্দারহাট বাসটার্মিনাল এলাকার বাসিন্দা।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই শেষে রাত আনুমানিক ৮টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের নুরুল হকের সম্মুখে জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের (২৫) এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) জিম্মায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার

আপডেট সময় : ১১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬