ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পূজামণ্ডপে গিয়ে পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা ও পরিবেশের খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান এবং উৎসবটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। উখিয়া-টেকনাফে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রতিনিধির নাম 





















