ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্য নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী আজ। এ দিন থেকে দেবীর বিদায় ঘণ্টা শুরু হয়। দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।

নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী তিথি। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এছাড়া, ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ এবং মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে বইবে বিষাদের সুর।

পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও বিভিন্ন অসুরকে বধ করেন।

মহানবমীর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের হৃদয়ে বাজবে বিষাদের সুর।

গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬