ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য

গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহের আয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতি গণবিবাহের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানটি ভালোবাসা ও নতুন শুরুর উদ্‌যাপন হিসেবে অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত মানবিক ত্রাণ কর্মসূচি অপারেশন শিভালরাস নাইট শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিবাহ করতে আসা সায়েদ আল নাজার বলেন, "যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমরা বসবাস করছি, আমরা নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরতে চাই। আমরা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করছি।"

অন্যদিকে, তাসিল আবু মাতার জানান, "এখানে আমার মা-বোন আছে, আমার বাবা পশ্চিম তীরে থাকায় আসতে পারেনি কারণ সেখানে আমার দাদি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমার ভাই হামলায় আহত হয়েছে তার চিকিৎসা চলছে। আমাদের আনন্দ আসলে অসম্পূর্ণ। তবুও আমি এ অর্জনে আনন্দিত।"

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬

গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহের আয়োজন

আপডেট সময় : ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬