ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার প্রত্যাশা রিজভীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের — তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি। রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে সমাদৃত উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকারের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

রিজভী বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বাড়ছে এবং মানবজাতি এখন বিপন্ন পরিস্থিতির মুখোমুখি। প্রধানমন্ত্রীর সম্মেলনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

তিনি আরও বলেন, সুন্দর এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক এই সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।

কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন এবং বাংলাদেশের কার্বন নিঃসরণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ হিসেবে পৃথিবীতে কার্বন নিঃসরণ আমরা খুবই কম করি। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, যারা বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সেই বিষয়টি তুলে ধরা হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, আমরা কোনো মার্সি চাই না। আমরা চাই ন্যায়বিচার হোক। অন্যের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার প্রত্যাশা রিজভীর

আপডেট সময় : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬