ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড খুলনায় চাঁদাবাজির আতঙ্ক: স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা এনসিপির নতুন ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন

শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শেরপুরে শিশু অপহরণ মামলায় — শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় চারজন আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) ও মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী দণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুকে অপহরণ করে আসামিরা। তারা শিশুর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় মুক্তিপণ দিতে ব্যর্থ হন তারা।

অপহরণের পরের দিন জামালপুর জেলার নারিকেলী বাজারে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটি অপহরণকারী রাইসুলকে চিনতে পারে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদে রাইসুল অপহরণের কথা স্বীকার করে তার সহযোগীদের নাম প্রকাশ করে।

এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনসহ অজ্ঞাতনামা আরও দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নালিতাবাড়ী থানার এসআই মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে উপস্থিত রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড

শেরপুরে শিশু অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬