ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন ফারহানের অসাধারণ গোলের মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের জয় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মায়ের হত্যায় আসামির মৃত্যুদণ্ড, সহপাঠীদের কবর জিয়ারত সাবেক এমপি হারুনুর রশিদের দাফন সম্পন্ন, জানাজায় অংশ নেন বিএনপি-জামায়াতের নেতারা নোয়াখালীর ৫৮৮ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।

এ ঘটনায় অন্য কারও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ১০:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬