ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তার শিক্ষার্থীর নাম মো. রেজওয়ান আহম্মেদ, বয়স ২৪ বছর। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ নাজমুল আলম টুটুল তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, রেজওয়ান নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থবিষয়ক সম্পাদক।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, ছাত্রলীগ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, সংগঠনটি দেশকে অস্থিতিশীল করার এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রিমান্ড আবেদন বাতিল করে তার মক্কেলের জামিন চান। তিনি বলেন, মামলায় ঘটনার সময় সন্ধ্যা ৭টা উল্লেখ করা হলেও ককটেল উদ্ধারের সময় রাত ১১টা। এই চার ঘণ্টা আসামি কোথায় ছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আইনজীবী গোলাম রাব্বানী আরও দাবি করেন, ঘটনার দিন রেজওয়ান পরীক্ষা দিয়েছিলেন এবং পরে তাকে কয়েকজন মিলে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি প্রশ্ন তোলেন, রেজওয়ান যদি রাত ১১টায় ককটেলসহ আটক হয়ে থাকেন, তাহলে আগের চার ঘণ্টা তিনি কি পকেটে ককটেল নিয়ে ঘুরছিলেন?

শুনানিতে গোলাম রাব্বানী আরও দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে তাকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ওই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সুমনসহ ছাত্রদলের কয়েকজন নেতা রেজওয়ানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত রেজওয়ানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে, রেজওয়ানকে আটকের পর সোমবার রাতে কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ওই দিন রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে আরও দাবি করা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান স্বীকার করেছেন, এজাহারে নাম থাকা এবং অজ্ঞাতনামা অন্য আসামিরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড

আপডেট সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬