ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

HRDS এর উদ্বেগ দেশে — দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS)। সংগঠনটি সরকারের প্রতি নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) HRDS-এর সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ ও আহ্বান জানানো হয়। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ ও রাজনৈতিক কার্যালয়ে হামলার মতো সহিংস কর্মকাণ্ড ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১১ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী, চার দিনের মধ্যে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে।

ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসচালক মো. কালাচাঁদ (৫০) প্রাণ হারিয়েছেন। এছাড়া রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, যা উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

HRDS জানায়, জনপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলপথ, সড়ক ও জনসমাগমস্থলকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তাবোধকে বিপর্যস্ত করছে। রাজনৈতিক কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা, অর্থায়ন ও অনলাইনে নির্দেশনা প্রদানের অভিযোগ করা হয়েছে। HRDS এসব অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য যথাযথ তদন্তের দাবি জানিয়েছে।

সংগঠনটি মনে করে, রাজনৈতিক মতাদর্শ বা দলীয় পরিচয়ের আড়ালে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে নাগরিকদের জানমাল রক্ষায় প্রতিরোধমূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা আরও দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। সম্ভাব্য সহিংসতার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং সংঘটিত অপরাধের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সরকারের প্রতি HRDS-এর আট দফা আহ্বানের মধ্যে রয়েছে—নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা; ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে নিহত বাসচালক মো. কালাচাঁদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া; আহত ব্যক্তিদের চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা; জনপরিবহন, বাস টার্মিনাল, রেলস্টেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা।

এছাড়া নাশকতার পরিকল্পনাকারী, অর্থায়নকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের শনাক্ত করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও মানবাধিকারসম্মত দায়িত্ব পালন নিশ্চিত করা; রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন প্রয়োগ করা; নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য প্রদান এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষে HRDS বাসচালক মো. কালাচাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। সংগঠনটি আহত শিক্ষার্থী, চালক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান

আপডেট সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬